নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে আরও তীব্র হল রাজনৈতিক চাপানউতোর। বিষ্ণুপুরের করিশুণ্ডায় নিহত আবদুল হাফিজের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিল কালীঘাটপন্থী তৃণমূল। পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি ফোনে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনার যাবতীয় নথি নিয়ে দ্রুত কালীঘাটে দেখা করার নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা।
বিষ্ণুপুরের করিশুণ্ডায় ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবা আবদুল হাফিজকে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই পরিবারের পাশে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে সরব হল কালীঘাটপন্থী তৃণমূল। সোমবার দুপুরে কালীঘাট তৃণমূলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক সুখেন বিদ-সহ দলের কয়েকজন নেতা আবদুল হাফিজের বাড়িতে পৌঁছান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
এরপর সুখেন বিদের ফোন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় হাফিজের পরিবারের। প্রায় ২মিনিট ফোনে কথা বলে নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। মমতা পরিবারের সদস্যদের নির্দেশ দেন, অভিযোগপত্র, সমস্ত কাগজপত্র, সার্টিফিকেট এবং ময়নাতদন্তের রিপোর্টের কপি নিয়ে দ্রুত কালীঘাটে তার সঙ্গে দেখা করতে। পরিবারকে আশ্বস্ত করে মমতা বলেন, তাদের পাশে দাঁড়ানো তার কর্তব্য। একইসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার দায়িত্ব দেন তিনি।
ঘটনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান মমতা। মোবাইল বার্তায় রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, 'এরা যা ইচ্ছে করছে, যাকে-তাকে মেরে দিচ্ছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে।' ফলে একটি মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে, ককরোচ জনতা পার্টির দিল্লির নেতৃত্ব আশুতোষ রাঙ্কাও বাঁকুড়ায় গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছান সিপিএম নেতা শতরূপ ঘোষও।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের