নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সাতসকালে হাতির আক্রমণে মৃত্যু হল যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণায়। নিহত যুবকের নাম সৌরভ পালই (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা সৌরভ পালই পেশায় কৃষিজীবী। শনিবার সকাল প্রায় ৮টা নাগাদ বাড়ির সামনের জমি পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই ধামুকুড়ার জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে তাঁর ওপর হামলা চালায়।
প্রথমে শুঁড়ে তুলে আছাড় মারে, পরে পায়ের তলায় পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা, ততক্ষণে পশুটি সরে যায়। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বন্যপ্রাণীর উৎপাত বহুগুণ বেড়েছে। বিষয়টি বন দফতরকে জানানো হলেও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'হঠাৎ সৌরভের চিৎকার শুনে আমরা ছুটে যাই। মুহূর্তের মধ্যে একটা তাজা প্রাণ শেষ হয়ে গেল। বন দফতর যদি সময় থাকতে ব্যবস্থা নিত তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। এখন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাড়ি থেকে বেরোনোর আগে দু'বার ভাবতে হচ্ছে। প্রশাসন অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিক, এটাই চাই'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের