নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - সাতসকালে বাঘ ভেবে ছড়াল আতঙ্ক। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আড়শা ব্লকের বেলডি গ্রামে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ভিন্ন প্রজাতির প্রাণীকে নিরাপদে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার সকালে এলাকার এক গৃহবধূ তাঁদের খামারে খড়ের গাদা থেকে খড় আনতে যান। সেই সময় সেখানে ওই প্রাণীটিকে দেখতে পান তিনি। শুধুমাত্র মুখ দৃশ্যমান থাকায় বাঘ বলেই মনে হচ্ছিল। তাই মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি জানাজানি হতেই আশপাশের অঞ্চল থেকেও মানুষজন জন্তুটিকে দেখতে সেখানে ভিড় জমান। তবে ভয়ের কারণে কেউই কাছে এগোতে সাহস পাননি। এরপর বন দফতরের কর্মীরা এসে দীর্ঘ প্রচেষ্টার পর প্রাণীটিকে উদ্ধার করে। তখনই স্পষ্ট হয়, সেটি আদৌ বাঘ নয়, একটি বন্য বিড়াল।
স্থানীয় এক বাসিন্দা জানান,'আমি বাড়িতেই কাজ করছিলাম। চিৎকার শুনে গিয়ে দেখতে পাই প্রাণীটিকে। বাঘ ভেবে সবাই আতঙ্কে ছিলাম। সঙ্গে সঙ্গে বন দফতরে ফোন করি। তাঁরা এসে প্রাণীটিকে উদ্ধার করলে সবার স্বস্তি ফেরে'।
বন দফতরের এক আধিকারিক জানান,'প্রাণীটিকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সেটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। বিড়ালটি কোনোভাবে গুরুতর জখম অবস্থায় ছিল। তাই হয়তো প্রাণ বাঁচাতে খড়ের গাদায় আশ্রয় নিয়েছিল। চিকিৎসা শুরু হয়েছে। সুস্থ হলেই তাকে প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেওয়া হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের