নিউজ ডেস্ক, আমেরিকা: বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত যুবকের। মৃত ব্যক্তির নাম দাভে ফিজি। ঘটনায় প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের চালকও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নববধূ জেসনি। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
কেরল-উৎপত্তি ফিজি পরিবারের সদস্য দাভে পেশায় একজন বাণিজ্যিক বিমানচালক। তিনি ‘ডেল্টা এয়ারলাইনস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। গত শুক্রবার জর্জিয়ার ডসনভিল শহরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দাভে ও জেসনির বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ অতিথি। বিয়ের পর নবদম্পতি হেলিকপ্টারে চেপে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে তাঁদের মধুচন্দ্রিমার সফরে যাওয়ার কথা ছিল।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের বুকে একটি বনাঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাভে ও চালকের। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় আটকে ছিলেন জেসনি। প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে আটলান্টার একটি হাসপাতালে ভর্তি করে। কী কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
এ প্রসঙ্গে দাভের বাবা জর্জ ফিজি জানান, ‘‘উড্ডয়নের আগে আবহাওয়া এবং কম দৃশ্যমানতা নিয়ে দাভে উদ্বেগ প্রকাশ করেছিল। ওর মতে, এমন পরিস্থিতিতে সাধারণত বিমান চালানো হয় না। তবে হেলিকপ্টারের পাইলট তাঁকে আশ্বস্ত করেছিলেন যে বেশি উচ্চতায় উড়লে সমস্যা হবে না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।’’
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের