নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচন মানেই প্রচারের নিত্যনতুন কৌশল, আর সেই তালিকায় এবার নয়া মাত্রা যোগ করল শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। রাজ্যের তপ্ত রাজনৈতিক আবহে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি এবার পোশাকের ভাঁজেও ফুটে উঠছে দলীয় প্রতীক ও স্লোগান। ভোটের প্রাক্কালে বড় মাপের কাজের বরাত পেয়ে নতুন করে প্রাণ ফিরেছে শান্তিপুরের তাঁত ঘরগুলোতে। এই অভিনব উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের মহাযুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে তৃণমূল কংগ্রেস ও বিজেপি- উভয় শিবিরের পক্ষ থেকেই বিপুল পরিমাণ শাড়ির অর্ডার দেওয়া হয়েছে। শান্তিপুরের তন্তুশিল্পীদের নিপুণ ছোঁয়ায় শাড়ির আঁচল, জমিনে ফুটে উঠছে ঘাসফুল এবং পদ্ম চিহ্ন, এমনকি প্রথম সারির নেতাদের প্রতিকৃতিও। বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, দিনরাত এক করে তাঁত বুনে চলেছেন শিল্পীরা। তাঁদের দাবি, সাধারণ সময়ে কাজের মন্দা থাকলেও ভোট এলেই এমন বড় বরাত আসে, যা তাঁদের বাড়তি লাভের মুখ দেখায়।

শান্তিপুর শহর তৃণমূলের কাউন্সিলর জানান, 'বিশ্বজুড়ে শান্তিপুরের শাড়ির যে খ্যাতি রয়েছে, ভোটের মরসুমে তা আরও বৃদ্ধি পায়। শিল্পীদের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মুখ্যমন্ত্রীও তন্তুশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করছেন। হ্যান্ডলুম অফিসের মাধ্যমে একটি বিক্রয়কেন্দ্র হয়েছে যেখানে মানুষ সরকারি মূল্যে কাঁচামাল কিনতে পারবে'।
অন্যদিকে, মিল মালিক শুভজিৎ রায়ের কথায়, 'আমাদের কারখানায় দলীয় নির্দেশে বিশেষভাবে এই শাড়িগুলি তৈরি হচ্ছে। তৃণমূল ও বিজেপি দুই দলের অর্ডারই আমরা বর্তমানে পেয়েছি। এই ব্যস্ততায় মালিক ও শ্রমিক, উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্ট'।
বিজেপি জেলা কমিটির সদস্য সুব্রত কর বলেন, 'নির্বাচনী বরাতে কয়েকদিনের স্বস্তি মিললেও দীর্ঘস্থায়ী কোনো উন্নয়ন হয়নি। তাঁতীদের ৮৪ হাজার ফর্ম জমা পড়লেও রাজ্য সরকারের উদাসীনতায় কোনো সুরাহা হয়নি। তৃণমূল শিল্পটাকে শেষ করে দিল। কেন্দ্র টাকা দিলেও সঠিক পরিকল্পনার অভাবে এই শিল্প ধুঁকছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে বিপণন ও উৎপাদনের সঠিক পরিকল্পনা করে এই প্রাচীন শিল্পের প্রকৃত পুনর্জীবন ঘটবে'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের