নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর – সদ্য বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। ভোটমুখী বাংলা সফরে এসেছেন তিনি। বুধবার দুর্গাপুরে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুর্গাপুরে দলের কার্যকর্তা সম্মেলন থেকে আজব দাবি করে বসেন তিনি। যা নিয়ে বেজায় চটেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস।
নীতিন নবীনের দাবি, “দেশ সহ এই ভূমিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্যে নতুন পদ্ধতি দিয়েছেন। এর জন্যে তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে একদিকে যেমন শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। বাংলার শাসক দল তৃণমূলের দাবি, বাংলার মীনীষেদের ভুল নাম উচ্চারণ, বিকৃত নামে ডাকা, যেন বিজেপির রোজকার রুটিন হয়ে গিয়েছে।
উল্লেখ্য, এদিন নীতিন নবীন বলেন, “ভোটমুখী বাংলায় লড়াই জিততে হলে সংগঠনের ভিত আরও শক্ত করাই একমাত্র উপায়। তৃণমূল সরকার ও প্রশাসন অপরাধীদের আড়াল করতেই বেশি ব্যস্ত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সন্ধ্যার পর মহিলাদের বাইরে বেরনোর প্রয়োজন নেই। নারী ক্ষমতায়নের নিরিখে একসময় বাংলা দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন সেই মাতৃশক্তির উপরই বিধিনিষেধ চাপানোর চেষ্টা চলছে।“
SIR ইস্যুতে তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন কাউকে হেনস্থা করছে না, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ করছে।“ তিনি আরও বলেন, “যারা গরিব মানুষের টাকা চুরি করেছে, তারা জামিনে নয়, জেলেই থাকবে। মা দুর্গার পুজোতেও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা সনাতনীরা মেনে নেবে না। ডেমোগ্রাফি বদলের চক্রান্ত করা হচ্ছে।“
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের