নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকা এক বৃদ্ধকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাস এলাকায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে কাতরাতে দেখতে পাওয়া যায়। উদ্ধার হওয়ার সময় ওই বৃদ্ধের একটিই আর্তনাদ ছিল যে তাঁর ছেলে তাঁকে সেখানে ফেলে রেখে গেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবক সূর্য প্রামাণিক।

স্থানীয় সূত্রের খবর , গুরুতর জখম ওই বৃদ্ধ যন্ত্রণায় ঠিকমতো কথা বলতে পারছিলেন না। 'সূর্য পরিবার ফাউন্ডেশনের' কর্ণধর সূর্য প্রামাণিক প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করেন। কোনো দেরি না করে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আজ সকালেও মানবিকতার নজির রেখে ওই বৃদ্ধের জন্য নতুন পোশাকসহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। অসহায় এক বাবার পাশে দাঁড়িয়ে আরও একবার মানুষের ভরসা জোগালেন এই সমাজসেবক। এখন ওই বৃদ্ধের সঠিক পরিচয় এবং তাঁর পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

সমাজসেবক সূর্য প্রামাণিক জানান, "নিজেদের সভ্য এবং শিক্ষিত সমাজ বলে দাবি করলেও এমন অমানবিক দৃশ্য মেনে নেওয়া যায় না। মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা সম্ভব নয়, এটাই তাঁদের সংগঠনের শিক্ষা। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এই অজ্ঞাত পরিচয় বৃদ্ধের পরিবারের খোঁজ পেতে সবাই যেন সহযোগিতা করেন।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের