নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্ত ঘিরে নাটকীয় মোড়। প্রথমে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং পরে কালীঘাটের বাসভবনে পৌঁছালেন সিআইডি আধিকারিকরা। শেষ পর্যন্ত কালীঘাটের বাড়িতেই সিআইডির মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শনিবার দুপুরে বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতনে যায় সিআইডির একটি দল। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। সেই সময় তিনি বেলেঘাটায় ভোট-পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের বাড়িতে গেছিলেন।
শান্তিনিকেতনের বাড়িতে না পেয়ে সরাসরি কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। বিষয়টি অভিষেককে জানানো হলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এরপর তিনি নিজেই নীচে নেমে আসেন এবং সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সিআইডির নোটিশ নিয়ে অভিষেক বলেন, ' ওরা একটা নোটিস নিয়ে এসেছেন। আমি সেটা নিয়েছি। এখনও সেটা পড়িনি। আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। কোথাও সহযোগিতার জন্য ডাকলে যাব। আমার লোকানোর কিছু নেই। আমাকে এর আগেও যখন ইডি বা সিবিআই ডেকেছে, সহযোগিতা করেছি। লড়াইয়ের ময়দান থেকে সরব না।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের