নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের নামে পোস্টার ঘিরে নৈহাটিতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 'বড় গদ্দার থেকে সাবধান' লেখা পোস্টার পড়াকে কেন্দ্র করে তৃণমূল সহ বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈহাটি সহ ব্যারাকপুর লোকসভা এলাকার একাধিক জায়গায় সাংসদ পার্থ ভৌমিকের নামে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা রয়েছে, 'বড় গদ্দার থেকে সাবধান'। পোস্টারের নীচে 'ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ' নাম উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত গুপ্তার দাবি, পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অনেক কিছু পাওয়ার পরও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তার মন্তব্য, ভবিষ্যতে তিনি বিজেপির সঙ্গেও একই ধরনের আচরণ করতে পারেন। এদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের দাবি, এই ধরনের পোস্টার রাজনীতি তৃণমূলেরই সংস্কৃতি। তার অভিযোগ, আগে বিরোধীদের বিরুদ্ধে যেভাবে গোপনে পোস্টার পড়ত, এখন একই কায়দায় পার্থ ভৌমিককে লক্ষ্য করেই পোস্টার দেওয়া হচ্ছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনা প্রসঙ্গে নৈহাটি মন্ডল সভাপতির বক্তব্য গৌতম বসুর বক্তব্য,'এই পোস্টার কান্ড আমি মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম। আর কানাঘুষো আমি সকাল থেকেই শুনছি, কিন্তু আমার চোখে এখনো পড়েনি সেরকম কিছু। তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাইছি না। যারা করেছে এটা তাদের কোনো ইনটেনশন ছিল হয়তো কিছু করার, কিন্তু কী উদ্দেশ্যে করেছে, কী অভিলক্ষ্য করেছে সেটা বলতে পারবো না'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের