নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ – ভারত এবং ইজরায়েল। একে অপরের পরম বন্ধু হিসেবে পরিচিত বিশ্বের দরবারে। বুধবার বিকেলে ২ দিনের সফরে ইজরায়েল পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ‘প্রিয় বন্ধু’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে সামরিক মউ চুক্তি হয়েছে। ভারতকে বিশ্বের দ্রুততম মিসাইল উপহার দেবে ইজরায়েল।
সূত্রের খবর, ভারতকে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রযুক্তি দেবে ইজরায়েল। ভারতকে ‘আয়রন ডোম’, ‘আয়রন বিম’ এবং গোল্ডেন হরাইজনের মতো বিশ্বের দ্রুততম মিসাইল দেবে নেতনিয়াহুর দেশ। ইজরায়েল সংসদ কেনেসেটে দাঁড়িয়ে মোদি বলেন, “ভারত এবং ইজরায়েলের সম্পর্ক লেখা রয়েছে রক্ত দিয়ে। নিরীহ মানুষকে হত্যা করে যে সন্ত্রাসবাদ, সেটার পক্ষে কোনওভাবেই যুক্তি খাড়া করা সম্ভব নয়। এই জঘন্য সন্ত্রাসবাদকে রুখতে গোটা বিশ্বকে একজোট হয়ে লড়াই করতে হবে। কারণ জঙ্গিরা বিশ্বের যেকোনও দেশেই থাবা বসাতে পারে। জঙ্গি হামলায় রক্তাক্ত হওয়ার যন্ত্রণা খুব ভালোভাবেই জানে ভারত। শান্তি আনার পথটা সহজ নয়। কিন্তু এই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য ভারত আগ্রহী। গোটা বিশ্বের সঙ্গে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করা সম্ভব।“
ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টার কিছুক্ষণ আগে তেল আভিভে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। বিমানবন্দরে হাজির ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। বিমান থেকে নেমে সৌজন্য বিনিময়ের পর ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।“ মোদির প্রশংসা করে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “উনি দুর্দান্ত নেতা।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের