নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুলিশ দিবসের দিন বড় সাফল্য বারাসাত জেলা পুলিশের। ইদানিং বারাসাতের বেশ কিছু মানুষের সঙ্গে ঘটে সাইবার প্রতারণা। প্রতারিত হওয়া ব্যক্তিদের টাকা উদ্ধার করে বারাসাত জেলা পুলিশ। এরপর অনলাইনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া প্রায় লক্ষাধিক টাকা এদিন ফেরত পেলেন একাধিক সাধারণ মানুষ।
সূত্রের খবর , সোমবার পুলিশ দিবসের দিন বারাসাত থানায় আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন সাইবার প্রতারিত হওয়া বারাসাতের ৩ জন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় তাদের খোয়া যাওয়া লক্ষাধিক টাকা। এদের মধ্যে একজন হলেন , অসীম সাহা। তাকে ফেরত দেওয়া হয় ৩ লক্ষ টাকা। রোহিত বিশ্বাসকে ফেরত দেওয়া হয় ১,৬৬,২৯৪ টাকা। পাশাপাশি তিনটি বাইক ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এমনকি পুরীর হোটেল বুক করতে গিয়ে বারাসাতের বাসিন্দা রাহুল বিষ্ণুর প্রায় ৯৭,৯৮৫ টাকা খোয়া যায়। তাও উদ্ধার করে ফেরত দেওয়া হয় পুলিশের তরফে। এদিন বারাসাত থানার আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান , সাইবার প্রতারণা প্রতিদিনই বেড়েই চলেছে। তাই সকলকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।
অতীশ বিশ্বাস এপ্রসঙ্গে জানান , “যারা এমন প্রতারণার শিকার হবেন , তারা সময় নষ্ট না করে দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানাবেন। তাহলেই খোয়া যাওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হবে। দিনদিন অনলাইনে হোটেল বুকিং , ট্রেডিং , গেমিংয়ের মাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। তাই সবাইকেই সাবধানে থাকতে হবে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের