নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাইবার প্রতারণা মামলায় সাফল্য রাজ্য পুলিশের। বড়সড় সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া। নিউটাউনের কাছ থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর অক্টোবর মাসে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং পবন রুইয়ার বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই এবার তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রায় ১৪৮টি ভুয়ো সংস্থা খুলে বিপুল অঙ্কের টাকা সরানোর একটি জাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। এই প্রতারণা মামলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছিল বলে জানা গেছে।
অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন পবন রুইয়া। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, তিনি নিউটাউনের একটি হোটেলে উঠেছেন। এরপর ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয়েছে নারায়ণপুর থানায়। সেখানেই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের