নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরই নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট করলেন নবনির্বাচিত সাংসদরা। সোমবার জয়ের শংসাপত্র হাতে পাওয়ার পর বিজেপির সাংসদ রাহুল সিনহা থেকে তৃণমূলের প্রার্থীরা নিজেদের ভূমিকার কথা স্পষ্ট করে জানালেন। প্রথমবার সংসদে পা রাখতে চলা রাহুল সিনহা জানান, নতুন দায়িত্ব পেলেও রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সংসদীয় ক্ষেত্রেও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান।
বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে বিজেপির একমাত্র প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। সোমবার বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করার পরই নিজের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন তিনি। রাহুল সিনহা বলেন, 'অত্যন্ত ভালো লাগছে। এতদিন রাজনৈতিক ক্ষেত্রেই কাজ করেছি। এবার প্রথমবার সংসদীয় ক্ষেত্রে কাজ করার সুযোগ পেলাম। স্বাভাবিকভাবেই এটা নতুন ক্ষেত্র, তবে রাজনীতিরই একটি অংশ। ফলে খুব বেশি সময় লাগবে না এই পরিবেশে অভ্যস্ত হতে।'
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকেও নিশানা করেন বিজেপি নেতা। তার বক্তব্য, ' গ্রামের সাধারণ মহিলারাও বলছেন, বাবা পরিবর্তন নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা শুধু দেখো যেন ভোটটা দিতে পারি। আর গণনা ঠিকভাবে হয়। অর্থাৎ পরিবর্তন মানুষ করেই দিয়েছে। আগামীর নির্বাচনে তাই তৃণমূলের বিসর্জন নিশ্চিত।'
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের