নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পাপিয়া অধিকারীর পর এবার রূপা গাঙ্গুলির মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। মনোনয়ন জমা ঘিরে উত্তপ্ত বারুইপুর। রূপা গাঙ্গুলির মনোনয়নকে কেন্দ্র করে বারুইপুরে মুখোমুখি পড়ল তৃণমূল ও বিজেপির মিছিল। মুহূর্তের মধ্যে স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
মঙ্গলবার বারুইপুর মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই সময় তার সমর্থনে একটি মিছিল এগোচ্ছিল। ঠিক তখনই উলটো দিক থেকে কুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গণেশ মন্ডলের সমর্থনে আরেকটি মিছিল এগিয়ে আসে। একসময় দুটি মিছিল মুখোমুখি পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। তৃণমূলের পক্ষ থেকে ‘জয় বাংলা’ ধ্বনি উঠলে, পালটা বিজেপি সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। উত্তেজনার আবহে কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও দ্রুত তা সামাল দেওয়া হয়। ঘটনায় বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠে।
রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ' তৃণমূল জানে আমাদের মনোনয়ন আছে। ইচ্ছা করে প্রার্থীদের আটকানোর জন্য জমায়েত করা হয়েছে। কিচ্ছুক্ষণ উত্তেজনা তৈরি করে চলে গেল। মিছিল আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু বিশেষ কিছু করতে পারল না।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের