নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – গত বছর রুশ তেল কেনা নিয়ে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। যদিও বাণিজ্যচুক্তির পর সে সব অতীত। রাশিয়ার থেকে ভারতের তেল কেনা মানতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে রুশ তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ‘ছাড়পত্র’ দিল আমেরিকা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়ে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, “ট্রাম্পের জ্বালানি কর্মসূচির ফলে তেল ও গ্যাস উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ভারত। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা। আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না। এই স্বল্পমেয়াদি পদক্ষেপের ফলে রাশিয়ান সরকারের তেমন কোনও আর্থিক লাভ হবে না। কারণ এই অনুমতি কেবল সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।“
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলবাহী ট্যাঙ্কার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
ব্যাঙ্ককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৭, সংকটজনক আরও ২২
সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয়ের মধ্যে ১০ জনকে উদ্ধার, এখনও সন্ধান নেই এক নাবিকের
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...