নিজস্ব প্রতিনিধি, মস্কো – ভারত সফরের আগেই ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সফরে আসছেন পুতিন।
মোদির প্রশংসা করে পুতিন বলেন, “মোদির নেতৃত্বের গর্ব করতে পারে জাতি। দেশের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের একটি সাফল্য। চাপের মুখে নতিস্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করছে ভারত এবং রাশিয়া।“
সূত্রের খবর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ২ দিনের ভারত সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, কর্মসংস্থান এবং রুশ-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মোদি ও পুতিনের মধ্যে আলোচনা হতে পারে। শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পর প্রথবার ভারত সফরে আসছেন তিনি।
রুশ প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তার ‘আউটার লেয়ার’-এর দায়িত্বে থাকবে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও দিল্লি পুলিশ। ‘ইনার লেয়ার’-এর দায়িত্ব সামলাবেন পুতিনের নিজস্ব সিকিউরিটি সার্ভিসের সদস্যরা। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময়ে নিরাপত্তা বলয়ে থাকবে স্পেশাল প্রোকেটশন গ্রুপ বা এসপিজি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের