নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রথযাত্রা নিয়ে আগাম প্রস্তুতি শুরু করলো প্রশাসন। বারাসাত পৌর এলাকায় বিভিন্ন রথ কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলো বারাসাত থানা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয়, সেই লক্ষ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , কোথাও বিদ্যুতের তার নিচু হয়ে থাকলে তা মেরামত করা হবে। পাশাপাশি রাস্তার সমস্যাও রথযাত্রার আগেই মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও কোন কমিটি কখন রথ বের করবে,সম্ভাব্য ভিড় কত হবে,কোন রুট ব্যবহার করা হবে সেই সমস্ত তথ্য আগাম জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সহ যান নিয়ন্ত্রণের পরিকল্পনাও বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, পুলিশ আধিকারিক, রথ কমিটির সদস্যরা। সকল রথ কমিটির সহায়তায় সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন করাই মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই আগাম বৈঠকের মাধ্যমে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে বারাসাতের স্থানীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জির বক্তব্য,'বারাসাত রথযাত্রাকে সফলভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই মিটিংয়ে পিডব্লিউডি, বিদ্যুৎ দফতর , পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রথযাত্রায় যাতে কোনোরকম অপ্রীতিকর বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসন সম্পূর্ণ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে নারী, সাধারণ মানুষদের নিরাপত্তার ওপর জোর দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান পাওয়া গেছে যা উৎসবের আয়োজনের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আশা করছি, ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদে এই রথযাত্রা উৎসব সুন্দর সফলভাবে সম্পন্ন হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের