নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রোগী দেখেন, ওষুধ দেন কিন্তু বিনিময়ে এক টাকাও নেন না। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের শশী ডাক্তার নন, তিনি একেবারে বাস্তবের মানুষ। মানবিকতা আর নিঃস্বার্থ সেবাকেই যিনি চিকিৎসার মূলমন্ত্র করে নিয়েছেন। প্রচারের আলো থেকে দূরে থেকেই বছরের পর বছর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন অতীন্দ্র ডাক্তার।
স্থানীয় সূত্রের খবর, চিকিৎসক অতীন্দ্রনাথ মন্ডল, নদীয়ার বগুলার জেলার বাসিন্দা। ২০০৪ সালে এমবিবিএস পাশ করেন তিনি। বেশ কয়েকদিন ধরে কল্যাণীর জেএনএম হাসপাতালের অতিরিক্ত সুপার। ডাক্তারবাবু সারা সপ্তাহ হাসপাতালেই থাকেন আর ছুটির দিনে বগুলার চেম্বারে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে। এইভাবেই চলছে টানা ২০ বছর।
চিকিৎসক অতীন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন, "ছোট থেকে খুব দারিদ্রতায় বড়ো হয়েছি। গরিব মানুষের দুঃখ-কষ্ট আমি অনেক কাছ থেকে দেখেছি। আমার বাবা মা সবসময় বলতো যে, অসহায় মানুষের পাশে থাকতে। আজ প্রায় ২০ বছর ধরে আমি এই কাজ করে আসছি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের