নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সরকারি রেশন বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলুখাত এলাকায়। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ, প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে , জলুখাত অঞ্চলে দীর্ঘদিন ধরেই রেশনের চাল, অন্যান্য সামগ্রী ঠিকমতো দেওয়া হচ্ছে না। কিছু অংশ অবৈধভাবে বিক্রি করা হয়। অনেকের প্রাপ্য রেশন বকেয়া রেখেছেন ডিলার মধু প্রধান। বহুদিন ধরে চলা এই অন্যায়ের প্রতিবাদে সোমবার সকাল থেকেই দোকানের সামনে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী সুলেখা মণ্ডল জানান, 'আমাদের কাছে স্লিপ থাকলেও অনেক সময় রেশন পাই না। চলতি মাসেও চাল দেওয়া হয়নি। আগেও এই বিষয় নিয়ে অনেক তর্কবিতর্ক হয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি। আজ সবাই একসঙ্গে সোচ্চার হয়েছি, নিজেদের প্রাপ্য অধিকারের জন্য। আশা রাখছি এর সুরাহা হবে'।
অন্যদিকে, রেশন ডিলার মধু প্রধান জানান, 'বিক্ষোভের কারণে আজ রেশন বিতরণ সম্ভব হয়নি। কয়েকদিন ধরেই মাপ যন্ত্র খারাপ হয়ে আছে। মানুষ হয়তো সেজন্য ভুল বুঝছেন। অনেকেই আছেন যাঁরা মাল নেওয়ার পরও অস্বীকার করেন। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল থেকে আবার নিয়ম মেনে রেশন দেওয়া হবে'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের