নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সকালবেলার নিত্যযাত্রা ভেঙে গেল আচমকা এক মর্মান্তিক ঘটনায়। রেললাইন থেকে উদ্ধার হল বিশিষ্ট আইনজীবী ও শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি অরুণ মিশ্রার দেহ। তাঁর বয়স আনুমানিক ৫৫। এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই পরিচিত ও সম্মানিত ছিলেন তিনি।

সূত্রের খবর , বাগডোগরার রাঙাপানি রেললাইনে বৃহস্পতিবার ভোরে উদ্ধার হয় দেহটি। প্রাতঃভ্রমণে বেরোনো কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে রেললাইনের পাশেই একটি দেহ দেখতে পান। দূর থেকে দেখে মনে হয়েছিল কোনও দুর্ঘটনা। কাছে যেতেই চমকে ওঠেন তাঁরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায় এবং রেলওয়ে পুলিশকে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ও রেলকর্মীদের যৌথ দল ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডেকে পাঠানো হয়।
পুলিশ তরফে জানানো হয়, মৃতদেহটি শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা অরুণ মিশ্রার। বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন, পরিবারের সঙ্গেও ছিলেন। রাতের কোন সময়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবার জানিয়েছেন, “তিনি কোনও ঝামেলা বা ব্যক্তিগত সমস্যায় ছিলেন বলে আমাদের জানা নেই।”
তদন্তের প্রাথমিক চিত্র উঠে আসে যখন ফাঁসিদেওয়া থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে। দেহে স্পষ্ট আঘাতের চিহ্ন আছে কি না, বা ট্রেনের ধাক্কা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, সব কিছু খতিয়ে দেখছে ফরেনসিক টিম। রেলওয়ে কন্ট্রোল রুম থেকে ওই সময়ের ট্রেন চলাচলের তথ্য জোগাড় করা হয়েছে। পাশাপাশি, নিকটবর্তী রেলস্টেশন ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের একাংশ বলছেন, “এখনই এটাকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” রেললাইনের দুই পাশে পায়ের ছাপ, রক্তের দাগ এবং আশপাশের মাটি থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে দেখা হবে।

পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি, অরুণ মিশ্রার ফোন, সাম্প্রতিক কল রেকর্ড, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত যোগাযোগও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের