নিজস্ব প্রতিনিধি , কলকাতা – হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি হীরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে, জুনের শেষ সপ্তাহ পর্যন্ত কোনওরকম উচ্ছেদ অভিযান চালানো যাবে না। আগামী ১০ জুন মামলার পরবর্তী শুনানি হবে। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, হকারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন।
হকারদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, দীর্ঘদিন ধরেই বৈধ নথিপত্রের ভিত্তিতে তাঁরা ব্যবসা করে আসছেন। নিয়মিতভাবে হুগলী River Water Transport-কে ভাড়াও দেওয়া হয়। আদালতে ভাড়ার রসিদ, ট্রেড লাইসেন্স ও জিএসটি-সহ একাধিক নথিও জমা দেওয়া হয়। সেই কারণেই রেলের তরফে দেওয়া নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ, কোনও ব্যক্তির হাতে সরাসরি নোটিস দেওয়া হয়নি; শুধুমাত্র দেওয়ালে নোটিস টাঙানো হয়েছিল।
অন্যদিকে, রেলের পক্ষের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি আদালতে জানান, অমৃত ভারত প্রজেক্ট -এর আওতায় স্টেশন চত্বর পরিষ্কার ও উন্নত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর আদালত নির্দেশ দেয়, হকারদের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে রেল কর্তৃপক্ষকে। শুনানির সময় উপস্থিত থাকতে হবে হুগলী নদী জলপথ পরিবহণের প্রতিনিধিকেও। সেই রিপোর্ট হাই কোর্টে জমা পড়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের