নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একেবারে বিপজ্জনক স্তরে নেমে গিয়েছে দিল্লির বাতাসের মান। দীপাবলির পর থেকে সিঁদুরে মেঘ দেখছে দিল্লিবাসী। ‘রেড জোনে’ রয়েছে রাজধানী। দিল্লিবাসীকে মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বুধবার সকাল ৮টা নাগাদ সকাল দিল্লির বাতাসের গড় গুণমান ছিল ৩৭৫।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB-র তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লির বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল ৩৭৫। নেহেরু নগরে ৪৩৬, আর কে পুরামে ৪২০, চাঁদনি চকে ৪৩১, বাওয়ানায় ৪০৮, রোহিণীতে ৪১৭, ভিভেক বিহারে ৪১৫, আনন্দ বিহারে ৪০৫, জাহাঙ্গীরপুরীতে ৪০৬।
ধূলিকণার পরিমাণ এতই বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে দিল্লিবাসীর। দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)-এর তরফে চার স্তরীয় পরিকল্পনা করা হয়েছে। একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘উদ্বেগজনক’, ৩০১-৪০০ থাকলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের