নিজস্ব প্রতিনিধি, বেইরুট - যুদ্ধের দাবানল পশ্চিম এশিয়ায়। ইরান, আমেরিকা, ইজরায়েল মেতেছে যুদ্ধের খেলায়। মধ্যপ্রাচ্যের ১৪ টি দেশে আঁচ পড়েছে যুদ্ধের। বারুদের গন্ধে দম বন্ধ কর পরিস্থিতি। রবিবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালিয়েছে ইজরায়েলে। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত কমপক্ষে ১০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, বেইরুটের একটি হোটেলে মিসাইল হামলা চালানো হয়েছে। ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, হামলা চালানোর পিছনে একটাই কারণ - কয়েকজন ইরানি কামান্ডারকে খতম করা। ইজরায়েলে ভয়ংকর জঙ্গি হামলার চক্রান্ত করছিল কুর্দ ফোর্সের লেবানন কর্পসের কমান্ডাররা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের হয়েও কাজ করছিল তাঁরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত আরও ১০ জন। এই হামলায় কোনও ইরানি কমান্ডারের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত সপ্তাহে লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছিল ইজরায়েল। মৃত্যু হয় কমপক্ষে ১২ জন। এর মধ্যে হেজবোল্লার সিনিয়র নেতা রয়েছেন। গুরুতর আহত হন আরও ২৪ জন।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের