নিজস্ব প্রতিনিধি , হুগলী - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ভুলভাবে উচ্চারিত হওয়ার ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল তিনি কবিগুরুকে ‘রবীন্দ্রনাথ সান্যাল’ বলে উল্লেখ করেন। এই মন্তব্যের প্রতিবাদে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। বাংলার মনীষীকে নিয়ে এমন ভুল তথ্য পরিবেশন করায় শাসকদলের কর্মী-সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রের খবর , বাংলার মনীষীকে অবমাননা করার অভিযোগে উত্তরপাড়ায় তৃণমূল কর্মী-সমর্থকেরা রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বারবার বাংলার মনীষীদের নাম বিকৃত করা হচ্ছে, যা বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি চরম অসম্মান। প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী-সহ সকলেই নিয়মিত বাংলার নাম, মনীষীদের নিয়ে ব্যঙ্গ করছেন এবং এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। বাংলার ভাষা, সংস্কৃতির সম্মান রক্ষায় তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে।

তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জি জানান, "কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ করছে। এটি স্রেফ ভুল নয়, বরং বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি চরম অবমাননা। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বিশ্বকবির নাম ভুল বলতে পারেন? বাংলার মনীষীদের অসম্মান করা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই বরদাস্ত করবে না। এই ধরণের আচরণের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের