নিজস্ব প্রতিনিধি , ভোপাল - নিজেকে শেষ করে দিয়েছে মালিক। সারারাত তার মরদেহ আগলে বসে রইল পোষ্য কুকুর। এমনকি শেষযাত্রাতেও দৌড় দিল মালিকের ভালোবাসায়। মধ্যপ্রদেশে পোষ্যের এই ভালোবাসা ব্যাপক নজর কেড়েছে নেটিজেনদের। ঘটনার ছবি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , সোমবার ভোরে শিবপুরী জেলার এক গ্রামে ৪০ বছর বয়সী জগদীশ প্রজাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সারারাত ধরে মালিকের মৃতদেহের পাশে ঠায় বসেছিল তাঁর পোষ্য কুকুরটি। সকালে দেহটি ময়নাতদন্তে পাঠানোর আগে পর্যন্তও কুকুরটিকে সেখান থেকে সরানো যায়নি। এমনকি ময়নাতদন্তের জন্য যখন দেহ কারেরায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও প্রায় চার কিলোমিটার পথ শববাহী গাড়ির পিছন পিছন দৌড়ে চলে কুকুরটি।
ময়নাতদন্ত-সহ যাবতীয় কাজ শেষ না হওয়া পর্যন্ত সঙ্গী ছিল কুকুরটি। মৃতদেহ দাহ করার আগে অবধি কোনো খাবার খাওয়ানো যায়নি তাকে। পোষ্যের এই আনুগত্য দেখে ছোট থেকে বৃদ্ধ সকলের চোখই জলে ভিজেছে।অভিজ্ঞ পুলিশকর্মীদেরও। স্থানীয় থানার স্টেশন ইনচার্জ কুকুরটির আনুগত্যের প্রশংসা করে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই ‘ভাইরাল’ হয়ে গিয়েছে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের