নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাস্তায় বেরোলেই পথ কুকুরের কামড় এলাকাবাসীকে। রীতিমত আতঙ্কে ক্যানিং গার্লস স্কুল পাড়া। কুকুরের উপদ্রবে রাস্তায় বেরোনো বন্ধ হয়ে গেছে একাধিক মানুষের। বহুবার প্রশাসনের দারস্ত হয়েছে এলাকাবাসী। কুকুরটিকে পাড়া থেকে সরিয়ে নেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে , কুকুরের কামড়ে আক্রান্ত প্রায় একশো মানুষ। গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে গোটা ক্যানিং গার্লস স্কুল পাড়া এলাকা। কুকুরের ভয়ে বাড়ির দরজা খুলে রাখতেও ভয় পাচ্ছে মানুষজন। প্রশাসনের কাছে বহুবার অনুরোধ জানিয়েছে কুকুরটিকে নিয়ে যাওয়ার জন্য। এলাকাবাসী নিজেদের সুরক্ষার্থে বনদফতরের কাছেও আবেদন জানিয়েছে। কিন্তু কোনও সহযোগিতা পায়নি বন দফতরের থেকে, এমনকি ফোন ধরছে না তারা।

আক্রান্ত হওয়ার পর একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন ," কাল বিকেলে বাজারে যাওয়ার পথে একটি সাদা কুকুর আমার পিছু নেয়। কিছুদূর আসার পরে আমার গোড়ালিতে কামড়ে পালিয়ে যায় কুকুরটি। আজ সকালে ক্যানিং হাসপাতালে এসে দেখি প্রায় আরও কুড়িজনকে কুকুরটি কামড়েছে। সকলেই ভিড় করছে হাসপাতালে। বন দফতর সাহায্য করেনি। প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে ।"

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের