নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাস্তার ওপর বাজার বসায় এমনিতেই নাজেহাল শিলিগুড়িবাসী। স্কুল , অফিস যেতে ভীষণভাবে সমস্যায় পড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে শুধু বাজার নয় , তার পাশাপাশি দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ লটারির দোকান। প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দিনের পর দিন চলছে অনিয়ম।
আগেই লটারির দোকান নিয়ে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। বহু দোকানে এর আগে হানা দিয়ে বন্ধ করতে বলা হয়। সাময়িকভাবে বন্ধ করলেও পরে ফের একই চিত্র। লটারির দোকানে উপচে পড়ছে ভিড়। মুখ্য রাস্তায় এহেন পরিস্থিতির জেরে সৃষ্টি হচ্ছে যানজট। দিনের পর দিন চলছে অরাজকতা। প্রলোভিত হয়ে লটারি কাটার সংখ্যা বেড়েই চলছে দিনের পর দিন।
শিলিগুড়ির মুখ্য রাস্তা এমনিতেই জনবহুল। তার মধ্যে বাজার , লটারির দোকানের এই উপদ্রবে নাজেহাল হয়ে পড়ছে সকলেই। এদিকে বাজার না বসলে আবার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা। তবে লটারির দোকানের কোনো মানে নেই। মেয়র গৌতম দেব, সমস্যা সমাধানের কথা জানালেও এখনও কিছুই হয়নি। আধুনিক শিলিগুড়িতে এই যানজট সমস্যা যেন বেড়েই চলেছে দিনের পর দিন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের