নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাস্তার ধারে মদ্যপান করায় শিক্ষক মারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আর সেই ঘটনায় এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।
সূত্রের খবর, শনিবার সকালে রাস্তার ধারে বসে মদ খাচ্ছিল কয়েকজন যুবক যুবতী। সেই ঘটনায় প্রতিবাদ করেন নিরুপম পাল নামে এক গৃহশিক্ষক। সেই প্রতিবাদের জেরেই নিরুপমকে ঘিরে ধরে মারধর করে যুবক যুবতীরা। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেই সিসিটিভি সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ৩ জন নাবালক ও ১ নাবালিকা গ্রেফতার করে। আদালতের পেশ করার পর ৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।
সিসিটিভি ফুটেজে কালো টি-শার্ট পরা এক যুবক শিক্ষককে আঘাত করতে দেখা যায়। পুলিশি তদন্তে জানা যায়, ওই যুবকই মূল অভিযুক্ত বিজয় নট্ট ওরফে পাপাই। রবিবার নিমতা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। আজ তাকে মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে পাপাইকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের