নিজস্ব প্রতিবিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ চরমে কৃষ্ণনগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে। পৌরসভাকে একাধিকবার জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন ওই ওয়ার্ডের বিরোধী কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ।

সূত্রের খবর , কৃষ্ণনগরের চাষাপাড়ার প্রায় কয়েকশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। বৃষ্টির জল জমে কাদা , গর্তে ভরা রাস্তা দিয়ে চলাচল করা ছিল কার্যত দুঃস্বপ্ন। কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ সহ তার স্বামী রূপ ঘোষের অভিযোগ , বারবার পৌরসভাকে জানানোর পরও এই রাস্তার কাজ শুরু হয়নি। অথচ সংলগ্ন একাধিক রাস্তার সংস্কার সম্পন্ন হয়েছে অনেক আগেই।
সামনেই জগদ্ধাত্রী পুজো , আর চাষাপাড়া বারোয়ারির মণ্ডপে পৌঁছানোর একমাত্র পথ এই রাস্তাটি হওয়ায় সমস্যায় পড়েছিলেন এলাকাবাসীরা। শেষমেষ নিজেদের অর্থ সহ এলাকাবাসীর চাঁদার টাকায় শনিবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ সহ তার স্বামী রূপ ঘোষ।

বিরোধী দলের কাউন্সিলর হওয়ার কারণে পৌরসভার এই গাফিলতি বলে অভিযোগ তুলেছেন তারা। অন্যদিকে , পুজোর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষজন। তবে পৌরসভার নিষ্ক্রিয়তা সহ গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
উল্লেখ্য , সম্প্রতি কৃষ্ণনগর পৌরসভার অভ্যন্তরীণ কোন্দলের কারণে একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বর্তমান চেয়ারম্যান সহ প্রাক্তন চেয়ারম্যানের মধ্যে মতবিরোধের জেরে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলেই মনে করছেন শহরবাসী। আর সেই দ্বন্দ্বের বলি হয়েছে চাষাপাড়ার এই গুরুত্বপূর্ণ রাস্তা , এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা উত্তম অধিকারী এপ্রসঙ্গে জানান , ''আমাদের এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিলো। পুরো রাস্তা জুড়ে গর্ত হয়ে গেছিলো। বৃষ্টি হলেই জল জমে খারাপ অবস্থা হত। শেষমেষ কাউন্সিলর উজ্জ্বলা ঘোষের তৎপরতায় এইরাস্তা মেরামতের কাজ শুরু হয়। রাস্তাটি আবার ব্যবহার যোগ্য হয়ে ওঠায় আমরা স্থানীয় বাসিন্দারা খুবই খুশি।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের