নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - একদিকে ফুটপাথ আটকে দোকানদারি। অন্যদিকে আবার দোকান সহ নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র রাখা হচ্ছে রাস্তার ওপরে। শুধু দোকানের জায়গাটাই নয় রাস্তার আরও অনেকটা জায়গায় নিজেদের জিনিস সহ যানবাহন রেখে দেয়। বুধবার রাস্তামুক্ত করতে বিশেষ অভিযান চালাল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।
বহুদিন ধরেই যানজটের সমস্যায় ভুগছে শিলিগুড়িবাসী। সকালে স্কুল , কলেজ , অফিস যাওয়ার সময় ভীষণই ভোগান্তির মুখে পড়েছে তারা। এমনকি একাধিক পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছেন অনেকেই। তবুও দোকানিদের দাবি দোকানের সামনে তাদের জিনিস পত্র রাখার সম্পূর্ণ অধিকার আছে। কেউই কোনরকম কথা শুনতে রাজি নয়।
এরপরই অনেকেই একজোট হয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়ে। নোটিশ পাঠানো হয়। জেলা পুলিশের তরফে বাজার দোকানি থেকে শুরু করে অন্যান্য দোকানিদের সাবধান করে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশদের হাতে দায়িত্ব তুলে দেয়। শুধু তাই নয়, যানবাহন গুলি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। শিলিগুড়ির অন্যান্য রাস্তাতেও একই চিত্র। প্রধান প্রধান রাস্তাগুলি থেকে ব্যবসায়ীদের একাধিক জিনিসপত্র সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। এরপরই স্বস্তিতে সাধারণ মানুষ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের