নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ব্যস্ত রাস্তাগুলিতে লাইটের সমস্যা বেড়েই চলেছে। দিনের পর দিন বড় বড় লাইটগুলি খারাপ হয়ে পরে থাকায় প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। হঠাৎই প্রশাসনের উদ্যোগে লাইট সারাইয়ের কাজ শুরু হয়। মঙ্গলবার বিকেলে দিকে হঠাৎই শিলিগুড়ির প্রধান রাস্তায় লাইট সারাইয়ের কাজ শুরু হয়। যার ফলে রাস্তায় প্রবল যানজট শুরু হয়। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে শিলিগুড়িবাসী।
মঙ্গলবার দুপুর থেকে শিলিগুড়ির প্রধান রাস্তায় লাইট সারাইয়ের কাজ শুরু হয়। বড় বড় মই নিয়ে কাজ শুরু করেন ইলেকট্রিক কর্মীরা। বিকেলে পেরিয়ে সন্ধ্যে অবধি কাজ চলতে থাকে। শিলিগুড়ির প্রধান রাস্তা মানেই ব্যাস্ত। সেই রাস্তায় সবরকম যান চলাচল হয়। লাইট সারাইয়ের কাজের জেরে সেই যান চলাচলে বিঘ্ন ঘটেছে। রাস্তার অনেকটা জায়গা জুড়ে কাজ করায় সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। শুধু তাই নয় , স্কুলফেরত গাড়ি , ব্যবসায়ীদের গাড়ি , অ্যাম্বুলেন্স সবকিছুই প্রায় আটকে পড়ে ওই রাস্তায়। এরপরই প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
স্থানীয় এক দোকানদার জানিয়েছেন , "দীর্ঘদিন ধরে এই লাইটগুলো খারাপ হয়েছিল। তখনও মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। বড় রাস্তায় লাইট খারাপ হওয়া মানে বিপদের আশঙ্কা। এবার কোনরকম আগাম বার্তা না দিয়ে এই রাস্তা আটকে লাইট সারাইয়ের কাজ শুরু হয়েছে। কখন শেষ হবে কেউ জানে না। কোনো বিকল্প ব্যবস্থা না নিলে তো মুশকিল। একদিন তো নয় আরও কয়েকদিন চলবে এই কাজ। তবে সাধারণ মানুষের সমস্যার দিকেও তাকাতে হবে। নাহলে খুব মুশকিল।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের