নিজস্ব প্রতিনিধি, কলম্বো - রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেফতার করে শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীলঙ্কার রাজনৈতিক মহলে।
২০২৩ সালের সেপ্টেম্বরে নিজের স্ত্রী, অধ্যাপিকা মৈত্রী বিক্রমসিংহে-র একটি সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ড সফর করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহ। সেই সফরের জন্য সরকারি অর্থ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, কলম্বোর সিআইডি সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতিকে। জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, “আমরা তাঁকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করছি। ব্যক্তিগত কাজে সরকারি সম্পদ ব্যবহারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।“
২০২২ সালে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পরেছিল শ্রীলঙ্কা। সেই সময় বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপক্ষে। তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহকে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের