নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার নবরাত্রির সপ্তমী। রামনবমীর সপ্তমীতে মা কালীর শরণাপন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে শ্যামাসঙ্গীত পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আগামী মাসে বাংলায় দু দফায় বিধানসভা নির্বাচন। এর আগে মোদির মুখে মা কালীর নাম, তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন সকালে ‘কালী কালী বল রসনা’ গান পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।“ আরেকটি পোস্টে মা কালরাত্রির রূপের বর্ণনা দেওয়া একটি ভিডিও পোস্ট করেছেন মোদি। ক্যাপশনে তিনি লেখেন, “মা কালরাত্রিকে প্রণাম! তাঁর আশীর্বাদ সকলের জীবনে সাহস নিয়ে আসুক। সংকল্প ও সাফল্যে পথ সমৃদ্ধ করুক।“
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ২ দফায় নির্বাচন হবে বঙ্গে। দামামা বেজে গিয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচনের। বঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। দিন কয়েক আগে বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় ব্রিগেডে তাঁর সভার মঞ্চ তৈরি করা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে আদলে।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের