নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শনিবার সকাল থেকে বাড়তি দামে বিক্রি শুরু হয়েছে সিএনজি। Compressed Natural Gas বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের প্রতি কেজিতে ৩.৮৯ টাকা বেড়েছে। এনসিআরের কয়েকটি এলাকায় এই নতুন দর কার্যকর হয়েছে। তবে কলকাতায় আপাতত এই জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।
ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের নতুন দামে প্রতি কেজি সিএনজি বিক্রি হচ্ছে ৮৬.৯৮ টাকায়, আগে যা ছিল ৮৩.০৯ টাকা। নয়ডা-গাজিয়াবাদে ৯১.৭০ টাকা থেকে বেড়ে নতুন দর হয়েছে ৯৫.৫৯ টাকা। গুরগাঁওয়ে প্রতি কেজির দাম ৮৮.১২ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২.০১ টাকা। মেরঠেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫.৪৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থা। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে সমস্যা তৈরি হয়েছে। শীতের আগে ইউরোপে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারেও দাম চড়েছে। ফলে আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে ভারতের সিএনজির দরের উপর।
আইজিএলের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে অগাস্টের মধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে। তার তুলনায় দিল্লিতে সিএনজির দাম বেড়েছে প্রায় ৭.৮ শতাংশ। এর আগে মে মাসে কয়েক দফায় মোট ৬ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। নতুন বৃদ্ধির ফলে দিল্লি-এনসিআরে অটো, ট্যাক্সি সহ গণপরিবহনের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের