নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - নেপালের ভয়াবহ হড়পা বান থেকে প্রাণে বেঁচে ফিরেলেন ২১ জন তামিল পর্যটক। শুক্রবার তাঁরা চেন্নাইয়ে ফেরেন। তাঁদের মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান কয়েক জন পর্যটক।
বিপর্যয়ের সময় তাঁরা নেপাল-তিব্বত সীমান্তের জিরং বন্দরে ছিলেন। পর্যটকদের নিয়ে সেখানে পর পর কয়েকটি বাস দাঁড়িয়েছিল। তাঁদের বর্ণনায়, ভিতরেই অপেক্ষা করছিলেন সবাই। আচমকাই পাহাড়ের দিক থেকে প্রবল গর্জন শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই নেমে আসে কাদা, জল ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যে কনভয়ের দু'টি বাস ভেসে যায়। মাঝখানে থাকা তৃতীয় বাসটি কোনও রকমে রক্ষা পায়।
বিপদের মুহূর্তে প্রাণ বাঁচাতে বাস থেকে বেরিয়ে আসেন পর্যটকেরা। এরপর তাঁরা উঁচু জায়গার দিকে ছুটে যান। কাছেই সশস্ত্র পুলিশ বাহিনীর একটি শিবির ছিল। সেখানেই আশ্রয় নেন তাঁরা। পুলিশকর্মীরা তাঁদের নিরাপদ জায়গায় তুলে নিয়ে যান। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হয় তাঁদের উদ্ধারের প্রক্রিয়া।
পর্যটক বিজয়ভুবনেশ্বরী সেই মুহূর্তের ভয়াবহতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘বোমা বিস্ফোরণের মতো আওয়াজ শুনতে পাচ্ছিলাম'। এরপরই প্রবল কাদামাটি ও পাথরের স্রোত বাসগুলির দিকে ধেয়ে আসে। তাঁর চোখের সামনেই দু'টি বাস হারিয়ে যায় স্রোতের মধ্যে। ভুবনেশ্বরী আরও জানান, ‘তখন বাসের ভিতরে আমরা ধরেই নিয়েছিলাম আর বাঁচব না'।
এরপর সামনে ও পিছনে থাকা বাসের কারণে তাঁদের বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়। কোনও রকমে বাস ছেড়ে উঁচু জায়গায় পৌঁছন তাঁরা। সেখানেই সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা তাঁদের সাহায্য করেন। এরপরও নেপালে বহু ভারতীয় আটকে রয়েছেন। তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী এ রাজমোহনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য থেকে প্রায় ৪০০ জন নেপালে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা বর্তমানে নিরাপদে রয়েছেন।
তবে অন্তত ৮০ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে, নেপাল পুলিশের ২৯ অগস্টের হিসাব অনুযায়ী, বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ হয়েছে। নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৩,০০০ জন নিখোঁজ বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের