6a92b8ceeb37e_Gallery_1788000297066
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ০৪:১৮ IST

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মল্লিকার্জুন খাড়গের সভাস্থল শুদ্ধিকরণের ঘটনা নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। কংগ্রেস সভাপতির জন্য সুবিচার দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

চলতি মাসের শুরুতে উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে সভা করেন খাড়গে। পরদিন সেখানে পুজো করে 'শুদ্ধিকরণ' করে রাম সেনা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেই ঘটনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। খাড়গে দলিত সম্প্রদায়ের হওয়াতেই এমন করা হয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস। উত্তরাখণ্ড কংগ্রেস সভাপতি গণেশ গৌডিয়াল ঘটনাটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, এর মাধ্যমে গোটা দলিত সমাজকে অপমান করা হয়েছে।

ঘটনার পর কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। তবে সেই আন্দোলন বড় আকার নেয়নি। রাহুলও তখন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে খাড়গে অসন্তুষ্ট হয়েছিলেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও নিজের ক্ষোভের কথা জানান তিনি। এরপর প্রায় ২০ দিন পেরিয়ে যাওয়ার পরে বিষয়টি ফের সামনে আনলেন রাহুল।

ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করে রাহুল বলেন, 'এই শুদ্ধিকরণ আসলে অস্পৃশ্যতারই আরেক রূপ'। তাঁর দাবি, এমন কাজ সংবিধান অনুযায়ী অপরাধ। বিজেপি ও আরএসএসের মানসিকতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।খাড়গের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছেন রাহুল। তাঁর বক্তব্য, 'কংগ্রেস সভাপতিকে সুবিচার দিতে হবে'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুলের অভিযোগ, বিজেপির উত্তরাখণ্ডের রাজ্য সভাপতি ওই শুদ্ধিকরণকে সমর্থন করলেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি। দলিতদের পরিস্থিতি নিয়েও সরব হন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় এখনও দলিতদের নানা ভাবে অপমানিত হতে হয়। স্কুলে দলিত পড়ুয়াদের দিয়ে শৌচাগার পরিষ্কার করানো হয় বলেও দাবি করেন তিনি। গ্রামের কুয়ো থেকে জল নেওয়া ও চায়ের দোকানে বসার ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তোলেন রাহুল। তাঁর মতে, বিজেপির 'মনুবাদী মানসিকতার' কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

বন্ধ ঘরের খবর জানতে পেরেছিলেন! খুনের হুমকির অভিযোগে ফের খান স্যরের বিরুদ্ধে এফআইআর তরুণীর
আগস্ট ২৮, ২০২৬

গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর

নেপালের হড়পা বানের ধাক্কা এবার ভারতে! নদীতে ভেসে এল ৭ দেহ, পরিচয় ঘিরে বাড়ছে সংশয়
আগস্ট ২৮, ২০২৬

নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের

সিমকার্ড থেকে প্রতিরক্ষা তথ্য পাচার, পাকিস্তানের সঙ্গে যোগের অভিযোগ গ্রেফতার দম্পতি
আগস্ট ২৮, ২০২৬

দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ

মাত্র ২০ মিনিটেই তৈরি সোলার প্যানেলের সম্পূর্ণ প্ল্যান ! AI প্রযুক্তিতে বদলাচ্ছে ইনস্টলেশনের হিসাব
আগস্ট ২৮, ২০২৬

স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম

রাহুলের মন্তব্যের ফ্যাক্ট চেক! ৪০টির মধ্যে ২৯টি মিথ্যে দাবি বিজেপির
আগস্ট ২৮, ২০২৬

রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের

সুভাষ চন্দ্রের ঋণ মকুব নিয়ে মালিয়ার কটাক্ষ! 'আমার ১৪,১০০ কোটি উদ্ধার', প্রশ্ন পলাতক শিল্পপতির
আগস্ট ২৮, ২০২৬

২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট

মনুস্মৃতি নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্ক! থানায় অভিযোগ বিজেপি নেত্রীর
আগস্ট ২৮, ২০২৬

পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার

দেহ শনাক্তের আগেই কি হবে সৎকার! বাড়ছে মৃত্যু, মর্গে ঠাঁই না পেয়ে বড় সিদ্ধান্তের পথে নেপাল
আগস্ট ২৮, ২০২৬

৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়

ব্রেকআপে ভেঙে পড়লে এবার ৭ দিনের বেতনসহ ছুটি ! নজির গড়ল বেঙ্গালুরুর সংস্থা
আগস্ট ২৮, ২০২৬

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের