নিজস্ব প্রতিনিধি , অন্ধপ্রদেশ -গভীর রাত, চারপাশে অন্ধকার। নদীর ওপর একটি সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছে একা একটি স্কুটার। আর সেই স্কুটারটি আঁকড়ে ধরে অঝোরে কেঁদে চলেছে মাত্র ৩ বছরের এক নিষ্পাপ শিশু। বারবার তার মুখ থেকে বের হচ্ছে মা-বাবার ডাক। কিন্তু আশপাশে তাঁদের কোনো সন্ধান নেই। হৃদয়বিদারক এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিম গোদাবরী জেলার চিনচিনাদা বশিষ্ঠ সেতু।
স্থানীয় সূত্রে জানা গেছে , সেতুর উপর দাঁড়িয়ে থাকা স্কুটারের উপর কান্নায় ভেঙে পড়েছে শিশুটি। তার কান্নার শব্দ শুনে সেখানে ছুটে আসেন কয়েকজন পথচারী। আশপাশে খুঁজেও শিশুটির বাবা-মাকে পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা স্কুটারটি পরীক্ষা করে সেখানে কিছু জামাকাপড় আর একটি নরম জলের বোতল দেখতে পান। এক তরুণ শিশুটিকে কোলে তুলে নিয়ে শান্ত করার চেষ্টা করেন। এরপর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। স্কুটারটিও নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে তার পরিবারের অন্য সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে , ২৯ বছরের দোড্ডা সাই। তার স্ত্রী শিরিশা আর্থিক সমস্যায় অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই কারণেই তারা তাদের ৩ বছরের সন্তানকে সেতুর উপর স্কুটারে রেখে একসঙ্গে গোদাবরী নদীতে ঝাঁপ দেন। এই ঘটনার পর শিশুটি বাবা-মা ২ জনকেই হারায়।
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের