নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জগদ্দল গুলিকান্ডে নয়া মোড়। হাইকোর্টের নির্দেশে বুধবার থানায় হাজির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নিজে উপস্থিত হয়ে এফআইআর দাখিল করলেন জগদ্দল থানায়। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল গত ২৭ মার্চ জগদ্দল মেঘনা জুটমিলের সামনে। সেদিন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় এক যুবক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং ও তার দলবলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ফুটেজে আরও দেখা যায়, সংঘর্ষের সময় তৃণমূলের কর্মীরা পালিয়ে যাচ্ছেন। অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই পালাতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা।
তবে পাল্টা অভিযোগে তৃণমূল দাবি করে, অর্জুন সিংই নিজের রিভলভার থেকে গুলি চালিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তার নামে FIR দায়ের করে পুলিশ। অর্জুন সিং তখন অভিযোগ করেন, পুলিশ অনলাইনে তার পাল্টা এফআইআর গ্রহণ করছে না। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন, এবং আদালত নির্দেশ দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল SIT গঠন করে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার।
বুধবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজে জগদ্দল থানায় উপস্থিত হয়ে সশরীরে তার এফআইআর জমা দেন। থানার বাইরে এসে তিনি বলেন, ' ঘটনার যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে তাতে যে দুজন মূল অভিযুক্ত হিসেবে গণ্য হয়েছে তাদের মধ্যে একজন মাত্র গ্রেফতার হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল FIR দায়ের করতে সঙ্গে SIT গঠন করার। পুলিশ কমিশনারের নেতৃত্বে সেই SIT গঠন হয়েছে।'
এরপরেই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে অর্জুন সিং বলেন, ' রাজ্য পুলিশের FIR এর ওপর আমার কোনো ভরসা নেই। একজন সাধারণ নাগরিক হিসেবে তৃণমূলের কোনো গুন্ডার বিরুদ্ধে FIR দায়ের করলে পুলিশ সেই FIR নেবে না। তার জন্য হাইকোর্ট পর্যন্ত যেতে হবে। এই পুলিশের ওপর কোনরকম ভরসা নেই আমার। আগামী শুনানিতে আদালতের কাছে অনুরোধ করবো যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের