নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বোলপুরের আইসি লিটন হালদারের বলদি নির্দেশিকায় আনা হল বড়সড় পরিবর্তন। জলপাইগুড়িতে ডিআইবি ইন্সপেক্টর পদ বাতিল করে নতুন করে বারুইপুর কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করল রাজ্য পুলিশ। শুধু তিনিই নন, মোট ১১ জন পুলিশকর্তার বদলির তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার।
শুক্রবার রাজ্য পুলিশের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী বদলির নির্দেশিকা সংশোধন করে লিটন হালদারকে বোলপুর থানার আইসি পদ থেকে সরিয়ে বারুইপুর কোর্ট ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এর ফলে তার জলপাইগুড়ির ডিআইবি ইন্সপেক্টর হিসেবে যোগদানের আগের সিদ্ধান্ত বাতিল করেছে রাজ্য পুলিশ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, জলপাইগুড়ির ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে মহেশতলা থানার টিআই চিরঞ্জিত বিশ্বাসকে।
বদল হয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানার আইসি মহেশ দাসকে পূর্বে কৃষ্ণনগর ডিআইবিতে বদলি করা হয়েছিল। নতুন নির্দেশিকা সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে বোটানিক্যাল গার্ডেন থানার আইসি হিসেবে পাঠানো হয়েছে। এদিকে, লিটন হালদারের খালি হওয়া বোলপুর থানার আইসি পদে দায়িত্ব পেলেন সুদীপ্ত মুখোপাধ্যায়। তিনি এতদিন বনগাঁ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের