নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল শুভেন্দু অধিকারী সরকার। একসঙ্গে ৩৩ জন আইপিএস আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে নবান্ন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে রাজ্যের গোয়েন্দা শাখায়। সিআইডির এডিজি তথা গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইপিএস নটরাজন রমেশবাবুকে।
মঙ্গলবার নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। এতদিন কারা বিভাগের ডিজি হিসেবে দায়িত্বে থাকা নটরাজন রমেশবাবুকে এবার রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান করা হয়েছে। অন্যদিকে, সুপ্রতিম সরকারকে সিআইডি থেকে সরিয়ে এডিজি (টেলিকমিউনিকেশন) পদে পাঠানো হয়েছে। সম্প্রতি বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলাকে ঘিরে তদন্তে একাধিক প্রশাসনিক পরিবর্তনের পর এবার বারুইপুর পুলিশ জেলাতেও বড় রদবদল করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর গ্রামীণের দায়িত্বে থাকা অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পিনাকী দত্তকে দেওয়া হয়েছে ডিআইবি, বারুইপুরের দায়িত্ব। এছাড়াও উত্তরবঙ্গের এডিজি পদ থেকে কে. জয়রামনকে এনে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি বিশাল গর্গকে পাঠানো হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। এসটিএফের আইজি প্রবীণ ত্রিপাঠিকে হোমগার্ড বিভাগের আইজি করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি স্পর্শ নীলাঙ্গীকেও বদলি করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের