নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত কয়েক দিনের ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। শনিবারও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির প্রভাব বেশি দেখা যেতে পারে। তবে সোমবার থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ় হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে গরমের প্রকোপ ধীরে ধীরে বাড়তে পারে।
উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় প্রাক-বর্ষার বৃষ্টি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের