নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR মামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতি নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘অখিল ভারত হিন্দু মহাসভা’। সোমবার সেই মামলার শুনানিতে হিন্দু মহাসভাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের স্পষ্ট বার্তা, সুপ্রিম কোর্টের মঞ্চে রাজনীতি করার কোনও জায়গা নেই।
শুনানির সময় ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ দাবি তোলে, SIR মামলায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতি ও নিজে সওয়াল করা আদালতের প্রক্রিয়ার পরিপন্থী। সেই দাবির জবাবেই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 'এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।'
উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে তথ্যগত অসঙ্গতির কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মামলাকারী হিসেবেই নিজে সওয়াল করেন তিনি, যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
এরপর থেকেই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে থাকে। বঙ্গ বিজেপির একাধিক নেতা মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন। তবে আদালতের ভিতরে প্রধান বিচারপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনে সেই ধরনের কোনও ইঙ্গিত মেলেনি। বরং প্রধান বিচারপতির অনুমতি নিয়েই তিনি নিজের বক্তব্য পেশ করেছিলেন।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের