নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শনিবার ভোরে রাজধানীতে এনকাউন্টার করে দিল্লি পুলিশ। গুলিবিদ্ধ হয়েছে ২ কুখ্যাত দুষ্কৃতী। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তাঁরা সকলে কুখ্যাত গোগি গ্যাংয়ের সদস্য। বাকি কুখ্যাত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
সূত্রের খবর, এদিন ভোরে ঘটনাটি ঘটেছে রোহিণীর বুধ বিহার এলাকায়। সেখানে কুখ্যাত গোগি গ্যাংয়ের সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় দিল্লি পুলিশের। গুলির লড়াইয়ে আহত হন ২ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ইরফান এবং লালু নামের দুই দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন তাঁরা। নীতেশ অক্ষত রয়েছে। এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তোলাবাজি, হুমকি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সাধারণ মানুষের কাছে ত্রাস কুখ্যাত গোগি গ্যাং। একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে এই গ্যাং। উল্লেখ্য, কুখ্যাত অপরাধীদের ধরতে ‘অপারেশন আঘাত’ অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। অভিযানে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫০ জনের বেশি অপরাধীকে।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের