নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যরাতে আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। একটি ভাড়া বাড়ির ঘরে বিস্ফোরণে তছনছ হয়ে যায় ঘর, ভেঙে পড়ে দেওয়াল-দরজা, জখম হন এক ব্যক্তি। ঘটনার কয়েক মিনিট আগে এক ব্যক্তিকে হাতে সাদা ব্যাগ নিয়ে ঘরে ঢুকতে এবং পরে বেরিয়ে যেতে দেখা যায়। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায়। মাত্র দু- তিন দিন আগে এক দালালের মাধ্যমে দুই ব্যক্তি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, শুধু রাতের সময়ই সেখানে থাকবেন। তবে শুক্রবার রাতে তাদের মধ্যে একজন একটি সাদা ব্যাগ হাতে ঘরে প্রবেশ করেন। কয়েক মিনিট পর ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে আসেন। তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
বিস্ফোরণের অভিঘাতে ঘরের দেওয়াল, দরজা ও জানালা ভেঙে যায়। পাশাপাশি দুটি ঘরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পাশের ঘরে থাকা এক ব্যক্তি গুরুতর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একাধিক সুতলি বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আগে থেকেই ঘরে বিস্ফোরক মজুত ছিল, নাকি সাদা ব্যাগে করে তা এনে রাখা হয়েছিল। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের