নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর বিস্ফোরণকাণ্ডে তদন্তে বড় সাফল্য পুলিশের। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিমকে সোদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিল সে। ধৃতকে নারায়ণপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে নাবালক-সহ একাধিক ব্যক্তিকে আটক করে সম্ভাব্য নাশকতার ছক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই তদন্তে নামে রাজ্য পুলিশ। তদন্তে উঠে আসে, ব্রোকার শাহনশাহের মাধ্যমে ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন মহম্মদ শামিম ওরফে সেলিম। শনিবার সোদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্গঠন এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
তদন্তে আরও জানা গেছে, বিস্ফোরণের আগে একটি পাটের ব্যাগে করে বিস্ফোরক ওই বাড়িতে পাঠানো হয়েছিল। অভিযোগ, এক নাবালকের হাত দিয়ে সেই ব্যাগ পৌঁছে দেওয়া হয়। ব্যাগটি বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও দুটি তাজা বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড, যা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
এই ঘটনায় নাবালক-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাড়ির মালিক জুলফিকার আনসারি এবং ব্রোকার শাহনশাহকেও জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ খতিয়ে দেখছে, কেন ওই বাড়িতে বিস্ফোরক মজুত করা হয়েছিল, নাবালককে কেন ব্যবহার করা হল এবং এর পিছনে কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না। তদন্তের স্বার্থে আটক ও ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে খবর।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের