নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজো বাঙালির জীবনের অন্যতম বড় উৎসব। এই সময়ে আকাশ যতই মেঘে ঢাকা পড়ুক, বা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাস্তায় জল জমুক, উৎসবপ্রেমীদের আগ্রহ থামানো সম্ভব নয়। হুগলীর পান্ডুয়া, খন্নান, পোলবা ও চুঁচুড়ার একাধিক পুজোর উদ্বোধনে অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এ কথা স্পষ্ট করে জানিয়েছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষকে কেউ আটকাতে পারবে না। জল ডিঙিয়ে, রেনকোট পরে, ছাতা মাথায় করেই দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করবেন। ঠাকুর দেখা যেমন চলবে, তেমনি দেদার খাওয়া দাওয়াও চলবে। পুজোর সময় ডায়েট মানা কারও মনে থাকে না।”

সম্প্রতি কলকাতা ও সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টার বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া দপ্তরও জানিয়েছে, পুজোর দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবু এই বাধা মানবে না পুজোপ্রেমীরা। রচনার বক্তব্য স্পষ্ট করে, সারা বছরের অপেক্ষার জন্য এই কয়েকদিন, তাই আনন্দে কোনো বাঁধা মানা হবে না।

আজ তিনি পান্ডুয়া, খন্নান, পোলবা ও চুঁচুড়ার কয়েকটি পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, তাঁর এই বার্তা পুজোপ্রেমীদের মধ্যে উৎসবের উদ্দীপনা আরও বাড়িয়েছে। মা দুর্গার আগমনী আনন্দ বৃষ্টিতে ভেসে যাবে না, বরং জল ঢেলে মাটি হলেও মানুষ উৎসব উপভোগ করবেন পূর্ণ উদ্দীপনায়।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের