6a82bc7a8a988_Tarapith
আগস্ট ১৭, ২০২৬ দুপুর ০১:১৭ IST

পয়সা নিয়ে বানিয়েছে, আগুন নেভানোর ব্যবস্থা দেখেনি , তারাপীঠে অগ্নিকাণ্ডে বিস্ফোরক বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তারাপীঠের অগ্নিকাণ্ডে এবার উঠছে অনুমতি ও অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। ঘিঞ্জি রাস্তার মাঝে তৈরি বহুতল হোটেল। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছতেও দমকলকে বেগ পেতে হয়েছে বলে অভিযোগ। অগ্নিদগ্ধ হোটেল পরিদর্শনে গিয়ে সেই প্রশ্নই তুললেন বীরভূমের বিধায়ক ধ্রুব সাহা। তার অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই কীভাবে এমন বড় ভবন তৈরির অনুমতি দেওয়া হল? একইসঙ্গে ঘটনার তদন্তে নেমে পুলিশও খতিয়ে দেখছে হোটেলের ফায়ার লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।

ভোরের আগুনে তারাপীঠের হোটেলে মর্মান্তিক পরিণতি। পুলিশের প্রাথমিক হিসাবে, এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে ২২ জনকে।তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের খবর পাওয়ার পর পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মই দিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু অগ্নিকাণ্ডের পরই সামনে এসেছে হোটেলটির পরিকাঠামো ও অগ্নিনিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন। ঘিঞ্জি এলাকায় হোটেলটি কীভাবে তৈরি হল, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না এবং প্রয়োজনীয় অনুমোদন আদৌ ছিল কি না তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অগ্নিদগ্ধ হোটেল পরিদর্শনে গিয়ে পূর্বতন সরকারের আমলের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক ধ্রুব সাহা। তার অভিযোগ, এত বড় ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা অত্যন্ত গুরুতর গাফিলতি। তার বক্তব্য, 'এত বড় ভবন। অথচ সেখানে অগ্নি নির্বাপণ বন্দোবস্ত নেই। জতুগৃহ বানিয়ে দিয়েছে।' অনুমতি দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন পর্ষদের ভূমিকা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

এখন তদন্তের মূল প্রশ্ন, হোটেলটিতে আদৌ যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না। ফায়ার লাইসেন্স বৈধ ছিল কিনা, অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়ম মেনে তৈরি হয়েছিল কিনা, এবং হোটেল তৈরির অনুমোদনের ক্ষেত্রে কোনও গাফিলতি বা অনিয়ম হয়েছিল কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হোটেল মালিককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক টিমও আসছে। পুলিশ সুপারের স্পষ্ট বার্তা, যাদের গাফিলতির কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের