নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পদার্পণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বয়ং ‘প্রিয় বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষ্মীবারেই বন্ধুকে ভগবদ গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রে বৈঠক রয়েছে দুই ‘প্রিয় বন্ধু’-র।
সূত্রের খবর, এদিন বিমানবন্দর থেকে ‘প্রিয় বন্ধু’ পুতিনকে নিয়ে নিজের গাড়িতে করে ৭ লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন মোদি। রুশ প্রেসিডেন্টের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেই পুতিনের হাতে রুশ সংস্করণের ভগবদ গীতা তুলে দেন মোদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদি লিখেছেন, “গীতার শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়।“
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পর প্রথবার ভারত সফরে এলেন পুতিন। শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্ট। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন পুতিন।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের