নিজস্ব প্রতিনিধি, কিয়েভ – দীর্ঘ সাড়ে ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। শত চেষ্টা করেও যুদ্ধ থামাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হেফাজতে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
একদিনের ইউক্রেন সফরে গিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। সেখান থেকে তিনি বলেন, “সুযোগ পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হেফাজতে নেব আমি।“ এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি অবস্থায় দেখেই পুতিনকে আটক করার আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদন, “এতে আমার কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? আমি কী বলতে পারি? যদি এই ধরণের স্বৈরশাসকদের সঙ্গে ঠিক এভাবেই মোকাবিলা করা সম্ভব হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র জানে এর পরে কী করতে হবে।“
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...