নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভায় অস্বস্তি আরও বাড়ল। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার হলেন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। বড়বাজার থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার কলকাতা পুলিশের জালে ধরা পড়েন ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মা। পোস্তা থানা এলাকার বাসিন্দা এই তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বড়বাজার থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ এবং শেষ পর্যন্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন। যদিও গ্রেফতারের পর এখনও পর্যন্ত তার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের